Product Details
🎭 রঙ্গচক্র – রহস্য, কৌশল ও বুদ্ধির লড়াই
রঙ্গচক্র একটি বাংলা রহস্যময় ও কৌশলভিত্তিক কার্ড গেম, যা নির্মিত হয়েছে জনপ্রিয় লোকচরিত্র গোপাল ভাঁড়–কে কেন্দ্র করে।
এই খেলায় রাজ্যের মন্ত্রী বারবার ষড়যন্ত্র করে রাজ্য দখলের চেষ্টা করে, কিন্তু বুদ্ধিমান গোপাল ভাঁড় তার চাল ব্যর্থ করে দেয়। ষড়যন্ত্র ও প্রতিহারের এই বুদ্ধির লড়াইকে ঘিরেই তৈরি হয়েছে রঙ্গচক্রের প্রতিটি কার্ড ও গেমপ্লে।
🃏 গেমে রয়েছে মোট ৮টি চরিত্র
👑 মহারাজ
🎖 সেনাপতি
🤹 গোপাল ভাঁড়
📜 রাজ কবি
💊 রাজ বৈদ্য
🔮 রাজ জ্যোতিষী
🧪 বিজ্ঞানী
🕵️♂️ মন্ত্রীমশাই
এছাড়াও রয়েছে —
⚔ ষড়যন্ত্রমূলক কার্ড
🛡 প্রতিহারমূলক কার্ড
🎮 কীভাবে খেলবেন?
রঙ্গচক্র খুবই সহজ এবং দলগতভাবে খেলার জন্য উপযুক্ত।
১️⃣ টিম বিভক্তি
খেলোয়াড়রা দুইটি দলে বিভক্ত হবে।
দুইজন লিডার নির্বাচিত হবে।
টসের মাধ্যমে ঠিক হবে — কে গোপাল ভাঁড় নেবে এবং কে মন্ত্রীমশাই নেবে।
২️⃣ কার্ড বণ্টন
বাকি ৬টি চরিত্র কার্ড সমানভাবে (৩টি করে) দুই দলে ভাগ হবে।
নরমাল কার্ড মোট ১৬টি — দুই দলে ৮টি করে ভাগ হবে।
মনে রাখতে হবে: প্রতিটি রাউন্ডে প্রথম চাল দেবে মন্ত্রীমশাই।
৩️⃣ খেলার নিয়ম
কার্ড দিতে হবে ব্লাইন্ড ফোল্ড পদ্ধতিতে, যেন অন্য কেউ কার্ড দেখতে না পারে।
যদি মন্ত্রী “রাজকোষ দখল” কার্ড দেয় এবং গোপাল পাল্টা চাল দেয়, তাহলে পয়েন্ট গোপাল পাবে।
এভাবে ষড়যন্ত্র ও প্রতিহারের লড়াই চলতে থাকবে।
🏆 বিজয়ী নির্ধারণ
সব কার্ড শেষ হওয়ার পর যে দল সবচেয়ে বেশি কার্ড জিতবে, সেই দল বিজয়ী ঘোষণা হবে।
✨ কেন খেলবেন রঙ্গচক্র?
🧠 বুদ্ধি ও কৌশলের লড়াই
👨👩👧👦 পরিবার ও বন্ধুদের সাথে দলগত খেলা
🎭 ঐতিহ্যবাহী বাংলা চরিত্রভিত্তিক গেম
⚡ দ্রুত, উত্তেজনাপূর্ণ ও মজাদার রাউন্ড
Game Specifications
Category: Card Game
Players: 2-6 Players
Playing Time: 10-15 mins
Availability: In Stock